Main Menu

বিশ্বনাথে ৪ জুয়াড়ি আটক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ভারতীয় তীর খেলার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার মাজরাইপাড়া অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার মাজরাইপাড়া গ্রামের আরিছ আলীর ছেলে ফয়জুল ইসলাম মাহবুব (১৮), একই গ্রামের মনফর আলীর ছেলে আসব আলী (২৮), আসকন্দর আলীর ছেলে মোহাম্মদ আলী (২০), ইন্তাজ আলীর ছেলে ছয়ফুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, এসআই রফিকুল ইসলাম বাদল এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মাজরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তীর খেলা থেকে ৪ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। রোববার তাদের আদালতে প্রেরণ করা হয।

 

 

Share





Related News

Comments are Closed