Main Menu

সিলেটে ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদ বাজারের ইউনিক টেলিকমের স্বত্বাধীকারী মো. জালাল আহমদকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর সুবিদ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুবায়ের আহমদের সভাপতিত্বে ও এ কে এম মাছুমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আলেখ মিয়া, সহ-সভাপতি ছাদিক মিয়া, জাহঙ্গীর আলোম, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবের আহমদ, প্রচার সম্পাদক লিটন আহমদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দিলাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ডা. মখলিছুর রহমান, নুরানী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম মাছুম, নির্বাহী কমিটির মনিরুল হক ভুঁইয়া, সহ সম্পাদক শাহরিয়ার শামিম, বাজার সমিতির সদস্য বিজয় চন্দ্র দাস, শামিম আহমদ, সাদিন মিয়া, নূর আহমদ কবির, সামস্ আহমদ, মোহসিন মিয়া, তুফায়েল আহমদ, বজলুর রহমান বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, একজন সৎ, নিরীহ ব্যবসায়ী মো: জালাল আহমদ। দীর্ঘদিন ধরে সুবিদ বাজারে সুনামের সহিত ইউনিক টেলিকম তার ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করে আসছেন। এলাকায় এবং সুবিদ বাজারে তার বিুেদ্ধে কোন ধরনের অভিযোগ নেই। কিন্তু টাকার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে তার নি:র্শত মুক্তির আহবান জানান নেতৃবৃন্দ।

 

 

Share





Related News

Comments are Closed