প্রকৃতি বন্দনায় শ্রুতি সিলেটের শরতোৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাঙ্গালি উৎসবের জাতি। উৎসবের মাধ্যমেই সকল আনন্দ বেদনা ভাগ করে নেয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে যায় উৎসব আয়োজনে। প্রকৃতি বন্দনায়ই প্রতিটি উৎসব আয়োজনের উৎস। দিগন্ত জোড়া নীল আকাশ, কাশফুল আর শিউলি ফুল বলে দেয় শরতের কথা।
ইট কাঠের কংক্রিটের নগর জীবনে একটু ভিন্নধারার আয়োজন ছিল ৮ আশ্বিন ১৪২৪, ২২ সেপ্টেম্বর শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে। অনুষ্ঠানস্থল জুড়ে ছিল প্রকৃতির আবহ। অতিথিদের বরণ করে নেয়া হয় শিউলি ফুল, কাশ ফুল আর পদ্মফুলের মাধ্যমে। বন্দনা করা হয় শরতের। আর এ বর্নিল আয়োজন ঐতিহ্যবাহী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেটের ১৭ বছর পূর্তি উপলক্ষে বর্ষভিত্তিক কার্য্যক্রমের সূচনা আয়োজন “শরতোৎসব ১৪২৪”। শরত আবহনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শরতোৎসব নিয়ে স্বাগত বক্তব্য রাখেন শ্র“তি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতরিক্তি জলো প্রশাসক শহদিুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, নাট্য বক্তত্বি ভবতোষ রায় র্বমণ, সম্মলিতি সাংস্কৃতকি জোট এর গৌতম চক্রর্বতী, নাট্য পরষিদরে মশিফাক আহমদে মশিু, রজত কান্তি গুপ্ত, সুমন্ত গুপ্ত প্রমুখ ।
বক্তারা বর্তমান সময়ে নতুন প্রজন্মকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসা ও আবহমান বাঙালি সংস্কৃতির এই চিরায়ত ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
সম্মেলক পরিবেশনায় অংশ নেন নৃত্যশৈলী, ছন্দনৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল ও আয়োজক শ্র“তি -সিলেট।
একক আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শামীম আহমেদ, প্রতীক এন্দ টনি, প্রদীপ মল্লিক প্রমুখ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed