বড়শালায় গ্রিল কেটে মোটর সাইকেল চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের বড়শলা গ্রাম থেকে মোটর সাইকেল চুরি হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে বড়শলা গ্রামের ‘বাসা নং ৩৪, ফরেষ্ট ভিউ আ/এলাকার হাজী মো: আনফর আলীর ছেলে ব্যবসায়ী মো: তাজ উদ্দিনের নিজ বাসার গ্রীল কেটে এবং দরজার তালা ভেঙ্গে একটি বাজাজ পালসার (সিলেট-ল-১১-৯৬২৩) ১৫০সিসি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে।
মোটর সাইকেলের মালিক তাজ উদ্দিন জানান- মোটর সাইকেলটি সামনে এবং পিছনে লক ছিল। তাছাড়া বাড়ির দরজা ভেঙ্গে লোহার গ্রীল কেটে মোটর সাইকেলটি চুরি হয়।
এব্যাপারে সিলেট এয়ারর্পোট থানায় একটি সাধারন জিডি করা হয়েছে। জি ডি নং ৮৩১, তারিখ ২১-০৯-১৭ইং
সাধারণ ডায়রি দায়েরের কথা নিশ্চিত করে এয়ার্পোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাররফ হোসেন বলেন, মোটরসাইকেলটি উদ্ধারে চেষ্টা চলছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed