হবিগঞ্জে খোয়াই নদীতে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের খোয়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর আরজু মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। সে সদর উপজেলার পইল গ্রামের সঞ্জব আলীর পুত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টায় হবিগঞ্জ শহরের খোয়াই নদীর মাছুলিয়া অংশে সে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বিষয়টি হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করতে পারেনি। পরে সিলেট থেকে ডুবুরিদল ঘটনাস্থলে পৌছে দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মনিরুজ্জামান জানান, খোয়াই নদীতে গোসল করতে যেয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে জানতে পেরে তারা সেখানে অভিযান চালায়। নদীতে তীব্র স্রোত থাকায় সিলেটে ডুবুরি দলকে খবর দিলে তারা এসে দ্রুত লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed