তাহিরপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাউদি আক্তার সারমিন (২১) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের সুরুজ সর্দারের মেয়ে এবং বাদাঘাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটায় বাড়ির লোকজন দুপুরের খাবার খাওয়ার সময় সুমি নিজ বাড়ির রান্না ঘরে উড়না পেচিয়ে আত্নহত্যা করে। পরে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাতপাতালে প্রেরন করা হয়েছে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed