বিশ্বনাথে রাস্তা দখল নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে বসতবাড়ির রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মৃত আনঞ্জুব আলীর পুত্র মনফর আলী (৭৫), মনফর আলীর স্ত্রী মোছা. জুলেখা বেগম (৫০), তাদের সন্তান মো. রুহেল আহমদ (২৬), জুয়েল আহমদ (২৪), সুবেলা বেগম (১৭)।
জানা গেছে, মঙ্গলবার সকালে বিশ্বনাথের খাজাঞ্চির বিলপার গ্রামের মৃত আনঞ্জুব আলীর পুত্র মনফর আলীর বাড়ির রাস্তা দখল করতে যান মো. মখরম আলী ও মখলিছ আলীসহ প্রায় ১০জন। এসময় মনফর আলী তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ অবগত আছে, অভিযোগ পেলে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed