রোহিঙ্গা হত্যার প্রতিবাদে সিলেটে ইসলামী ঐক্যজোটের কর্মসূচী ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারের রাখাইনের রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার এক মতবিনিময় সভা মঙ্গলবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিকান্দরের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসিচব মুফতী ফয়জুল হক জালালাবাদী, সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ শাখার জেলা আহবায়ক মাওলানা মুজাম্মিল হক, সিলেট মহানগর শাখার সহ সভাপতি কুতুব উদ্দিন সিরাজী, ঐক্যজোট নেতা মাওলানা মনিরুজ্জামান, বিয়ানীবাজার উপজেলার আহবায়ক মাওলানা আব্দুল করিম হক্কানী, মাওলানা মুশাহীদ আলী, ইলিয়াস বিন রিয়াছত, হাফিজ নুরুল হক, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা লায়েক আহমদ প্রমুখ।
সভায় সিলেট প্রতিটি মসজিদে মসজিদে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া এবং মায়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের গণগত্যার প্রতিবাদের আগামী রবিবার বাদ জোহার নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed