Main Menu

মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের সদর উপজেলার ভিটিশির মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বুধবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় দুই নারীকে হত্যা করা হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করতে এসেছি।’

হত্যার কারন সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি তবে তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিহতরা হলেন- মাজারের খাদেম আমেনা বেগম (৭০) ও তাজেল বেগম (৫০) নামে এক ভক্ত। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমেনা বেগম এই মাজারে খাদেম হিসেবে দির্ঘদিন যাবৎ অবস্থান করছিল। আর নিহত তাইজুন খাতুন মাজারে ভক্ত হিসেবে মাঝে মাঝে আসত।

 

Share





Related News

Comments are Closed