প্রয়োজনে মিয়ানমারের উপর সামরিক হস্তক্ষেপ দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দর বাজার ও জেল রোড ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার বাদ জোহর স্থানীয় আবুতুরাব জামে মসজিদের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি কুটনৈতিক তৎপরতা জোরদার ও প্রয়োজনে সাময়িক হস্তক্ষেপ করার দাবী জানান। জাতিসংঘ ও ওআইসি কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।
বন্দর বাজার ও জেল রোড ব্যবসায়ী সমিতি’র সভাপতি একেএম সাইফুদ্দিন লিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদ হোসেন’র পরিচালনায় মানব বন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক ইফতেখার হোসেন সুহেল, আবু তোরাব জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুস শহিদ, খান মোহাম্মদ আব্দুলাহ আল মামুন, একরামুল আজিজ।
মানব বন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর ছাইফুল ইসলাম বাকের, ব্যবসায়ী আব্দুলাহ আল মামুন, বেলাল আহমদ চৌধুরী ওয়েছ, মুজিবুর রহমান, পলাশ আহমদ, জাবের আহমদ, রায়হান আহমদ, খলিল উলাহ দিলিপ, হাজী রইছ আলী, মোহাম্মদ হানিফ, সামছুজ্জামান, হাজী আব্দুল কাইয়ুম, মোজাম্মেল হক আশকার, আব্দুল মুকিত শাহিন, মুর্শেদ কামাল সহ কয়েক শতাধিক মুসল্লী।
মানববন্ধন শেষে রোহিঙ্গা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আবুতুরাব জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুস শহিদ।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed