রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে তালামিযের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে আরাকান রোহিঙ্গা মুসলমানদের উপর সেনাবাহিনী কর্তৃক হত্যা নির্যাতন বন্ধের দাবিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর রোববার বাদ মাগরিব মোগলাবাজার ইউনিয়ন তালামিযে ইসলামিয়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় শাখা তালামিযের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলাদ আহমেদ রুমেল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন আল ইসলাহ সিলেট জেলা সদস্য হাফিজ আব্দুল শহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানা তালামিযের সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন পাশা, মোগলাবাজার থানা শাখার সভাপতি সালেহ আহমদ শাহীন, খিলগাঁও থানা তালামিযের সভাপতি ইব্রাহিম আলী খোকন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি দুলাল আহমেদ।
উপস্থিত ছিলেন মাওলানা শহিদুল হক হোসেনপুরী, মোগলাবাজার থানা তালামিযের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক রেজাউল করিম, দাউদপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, হাবিবুর রহমান, জামিনুল হক, মজির উদ্দিন, রওনক আহমদ জামি প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে বের করা হয়।
দোয়া পরিচালনা করেন, মোগলাবাজার আল ইসলাহ সভাপতি হাফিজ সিরাজুল ইসলাম।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed