হবিগঞ্জের খোয়াই নদী থেকে আরও ২ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খোয়াই নদীর শাহপুর ও রাধাপুর অংশ থেকে আরও দুটি লাশ উদ্ধার করেছে পু্লিশ।
আজ রোববার সকালে লাশ দুটি ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, কয়েকদিন পানিতে থাকায় মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।
ওসি আরো জানান, গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে শতাধিক যাত্রীসহ একশ’ বস্তা সিমেন্ট নিয়ে সুজাতপুরের উদ্দেশে রওনা হয় ইঞ্জিন চালিত একটি নৌকা। আনোয়ারপুর এলাকায় পৌঁছালে নৌকাটি পানিতে ডুবে যায়। এই ঘটনায় নিখোঁজ ১১ জনের মধ্যে প্রথমদিনই চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed