Main Menu

সিলেট মহানগর মহিলা দলের আলোচনা সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর মহিলা দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিলেট নগরীর তাঁতীপাড়াস্থ সিলেট মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান ক্রান্তিলগ্নে মহিলাদের এগিয়ে আসতে হবে। সকল নির্যাতন, জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী ও সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর মহিলা দলের সহ সভানেত্রী জাহানারা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রোজী, সাংগঠনিক সম্পাদক মিনারা হোসেন, শাফিয়া খাতুন মনি, শিখা হাওলাদার, বিলকিস জাহান চৌধুরী, রাহিলা জেরিন কানন, রেহেনা ফারুক শিরিন, রোকসানা বেগম, তানজিলা রেজা, কাওসার জাহান, রুজি আক্তার, ফাহিমা আহাদ কুমকুম, খাদিজা বেগম, তাজনাহার বেগম স্বপ্না প্রমুখ।

 

 

 

Share





Related News

Comments are Closed