Main Menu

সিলেট রামকৃষ্ণ মিশন পুকুরে মাছের পোনা অবমুক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রামকৃষ্ণ মিশনে ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে মাছের পোনা অবমুক্ত করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশনের সহসভাপতি দিবা কর ধর রাম, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফুর রহমান (এসিল্যান্ড), উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, খামার ব্যবস্থাপক স্বপন কুমার ধর প্রমূখ।

এদিকে, একদিন দুপুরে সিলেট সদর উপজেলার বিভিন্ন জলমহালে মাছের পোনা অবমুক্ত করেছে মৎস্য অধিদপ্তর। চলতি অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা প্রদর্শনী খামারে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ, উপজেলা ভারপ্রাপ্ত কাজী আরিফুর রহমান (এসিল্যান্ড), উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, কৃষি কর্মকর্তা কুহিনুর বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মখলিছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার মিয়া মহালদার।

পরে বিকেলে খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আলীনগর হিজলা কেউটি জলমহাল আলিয়া বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

 

 

 

Share





Related News

Comments are Closed