গোয়াইনঘাটে যৌতুকের বলি গৃহবধূ সেলিনা!
বিশেষ সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে যৌতুকের বলি এক সন্তানের জননী গৃহবধূ সেলিনা বেগম। যৌতুক না পেয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার আদালতে হত্যা মামলা করা হয়েছে। আদালত নালিশা মামলাটি দ্রুত ‘এফআইআর’ করতে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সুলতানপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার পান্তমাই গ্রামের মৃত আব্দুল মালিকের মেয়ে সেলিনা বেগমের (২২) সাথে ২০১৫ সালের ৪মার্চ একই উপজেলার সুলতানপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর তার কোল জুড়ে আসে এক পুত্রসন্তান, যার বর্তমান বয়স ২ বছর। বিয়ের পর থেকে স্বামী ও শশুর পরিবার সেলিনার কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। মাঝে মধ্যে পিত্রালয় হতে কিছু টাকাও এনে দিয়েছিল সেলিনা। কিন্তু স্বামী ও শশুর পক্ষ নাছোড় বান্দা । তারা ৩ লাখ টাকা যৌতুক দাবিতে সেলিনাকে প্রায়ই মারপিট করতো। একপর্যায়ে গত মঙ্গলবার সকালে স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুক দাবিতে গৃহবধূ সেলিনাকে গলাটিপে হত্যা করে । হত্যার পর ঘটনাটি আত্মহত্যা কবলে চালিয়ে দেয়। পরে পুলিশকে ম্যানেজ করে থানায় একটি অপমৃত্যু মামলাও রেকর্ড করিয়ে নেয় তারা। কিন্তু সেলিনার পিতৃ পরিবার তা মেনে নিতে না পারায় তারা থানায় গিয়ে হত্যা মামলা করতে চাইলে মামলা নিতে অপারগতা প্রকাশ করে পুলিশ। ফলে বাধ্য হয়ে সেলিনার ভাই আব্দুল হামিদ বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে ৮জনকে আসামী করে একটি নালিশা হত্যা মামলা (নং-১২৬/১৭) দায়ের করেন। গ্রহণযোগ্যতা শুনানী শেষে আদালত নালিশা মামলাটি নিয়মিত হত্যা মামলায় ‘এফআইআর’ করার নির্দেশ দেন।
মামলার আসামীরা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র ও সেলিনার স্বামী আল আমিন, সেলিনার শশুর মুহিবুর রহমান ও শাশুড়ী খয়রুন নেছা , সেলিনার ননদ সামিয়া বেগম। অন্য আসামীরা হচ্ছে একই উপজেলার হাতিরখালের হারিছ উদ্দিনের স্ত্রী বেদেনা বেগম, রাজনগরের বাহার উদ্দিনের স্ত্রী রুবেনা বেগম ও রুবেনার স্বামী বাহার উদ্দিন।
আদালতের প্রসেস শাখা মামলা ও আদেশের সত্যতা নিশ্চিত করেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed