Main Menu

হেলেন রানী শর্মা হত্যাকান্ডে নিন্দা ও প্রতিবাদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার নালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত কোকিল মনি শর্মার স্ত্রী হেলেন রানী শর্মার নৃসংশ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি শ্রী বিরাজ মাধব চক্রবর্তী মানস, সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি শ্রী ধনঞ্জয় দাস ধনু, সাধারণ সম্পাদক শ্রী সুবিনয় মলি­ক।

এছাড়াও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহযোগী সম্পাদক শ্রী মলয় পুরকায়স্থ, সদস্য শ্রী কৃপেশ পাল, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রী অরুন দেবনাথ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিভাবসু গোস্বামী বাপ্পা প্রমুখ।

এদিকে, সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের নালিয়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা মৃত কোকিল মনি শর্মার স্ত্রী হেলেন শর্মার প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন, সদর উপজেলার ইসলামপুর পুরাবাড়িস্ত ‘ইসলামপুর যুব সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্টাতা সভাপতি যুব সংগঠক মাসুক আহমেদ, সংস্থার সাধারণ সম্পাদক অনিল রাজ কুমার, সাংগঠনিক সম্পাদক কুদ্দুছ আহমদ সুমন। প্রেস বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed