Main Menu

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২০

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজের সামনে বুধবার রাত ১০টায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আসাদুজামান (৩৬), মনোয়ার হোসেন (২৭), ইউনুছ আলী খান (৮০), মনি বেগম (৩০), সাহিদা বেগম (৩৫), শাহজাহন আলী (২৫), সামসু মিয়া (৭০), মোতালিব মিয়া (১৯)কে উদ্ধার করে মাধবপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত অন্যান্যের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed