রংপুরে জজ আদালতের সামনে দুই সাংবাদিক লাঞ্ছিত
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে বিশেষ জজ আদালতের সামনে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল এবং একুশে ও ইনডিপেনডেন্ট টিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি নজরুল ইসলাম রাজুকে লঞ্ছিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার ৫ সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এসময় কয়েকজন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনের পর আদালতের বাইরে এসে মামলা পরিচালনাকারী সরকার পক্ষের বিশেষ পিপি রথিশ চন্দ্রের বক্তব্য নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এসময় আকস্মিকভাবে পুলিশ কন্সস্টেবল রাসেলসহ দুই পুলিশ সদস্য ইনডিপেনডেন্ট টিভির রংপুর প্রতিনিধি নজরুল ইসলাম রাজু ও বাংলা ট্রিবিউনের প্রতিনিধি লিয়াকত আলী বাদলের ওপর হামলা চালায় এবং মারধর করে। ঘটনাস্থলে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখেও এর কোনও প্রতিকার করেননি। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণ করেছেন সাংবাদিকরা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed