মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে ছাতকে মানববন্ধন
ছাতক প্রতিনিধি: মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর নির্বিচার হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউপি’র হাসনাবাদ অষ্টগ্রামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ছাতক-সিলেট মহাসড়কে জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুণ হাদিস হাসনাবাদ মাদ্রাসার শিক্ষক মাওলানা ইছকন্দর আলীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর-আকুপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হাসনাবাদ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল কাদির শিক্ষক মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আব্দুল হক , মাওলানা আরব আলী, মাওলানা শওকত আলী, ইউপি সদস্য সদরুল ইসলাম , হাসনাবাদ বাজার কমিটির সভাপতি আরশ আলী, খেলাফত মজলিস কালারুকা ইউপির সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, খেলাফত মজলিস কালারুকা ইউপি পশ্চিম শাখার সাধারণ সম্পাদক সদরুল আমিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কফিল উদ্দিন, আলতাব আলী, আব্দুর রহমান জাবেদ, হেলাল আহমদ ,সিরাজুল ইসলাম, মাহমদ আলী, মাওলানা নুরুল আমিন, মাওলানা হোসাইন আহমদ, আমরু মিয়া, হাজী কদরুল ইসলাম, আইছ আলী, ইব্রাহীম আলী, সুজন মিয়া খুরশীদ আলম, আব্দুল্লাহ, মোহাম্মদ আলী, নোমান আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় রহস্যজনকভাবে আমেরিকাসহ জাতিসংঘ নিরব ভূমিকা পালন করায় তার প্রতিবাদ জানান। মানববন্ধনে অং সান সুচির নোবেল প্রাইজ প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed