Main Menu

হবিগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশু ধর্ষণের মামলায় সয়ফুল মিয়া (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর রাতে বানিয়াচং উপজেলার রাঙ্গাহাটি গ্রামের ৯ বছর বয়সী এক মেয়ে অন্য বাড়িতে শিক্ষকের কাছে পড়তে যায়। রাত ৮টায় পড়া শেষে ফেরার পথে একই গ্রামের লেদু মিয়ার ছেলে সয়ফুল মিয়া তাকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে বানিয়াচং থানায় পর দিন মামলা করেন। মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও ধর্ষিতার জবানবন্দি নেয়া হয়। পরে যুক্তিতর্ক শেষে আদালত উল্লিখিত রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লা মাসুম।

 

Share





Related News

Comments are Closed