সিলেট বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উপলক্ষে পূজা, ধর্মালচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মীয় অনলাইন ‘ধম্মকথা” এর উদ্যোগে এ চিত্রাংকন অনুষ্ঠিত হয়।
সিলেট বৌদ্ধ সমতিটির সহযোগিতায় ও ‘ধম্মকথা” এর সম্পাদক বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু উৎপল মজুমদার এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কোমলমতি শিশু কিশোরদের আর্শিবাদক হিসেব চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোাধন করেন সিলেট বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থেরো।
বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চিত্রন এর পরিচালক সত্যজিৎ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি ও চিত্র শিল্পী মেঘদাদ মেঘ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দিলীপ বড়ুয়া, রবীন্দু চাকমা, দেবপ্রিয় চাকমা, লিটন বড়ুয়া, দিবাকর বড়ুয়া, দিলু বড়ুয়া প্রমুখ।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed