Main Menu

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট জেলা বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বাদ আছর সিলেটস্থ দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকতে অনরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

 

Share





Related News

Comments are Closed