সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষনায় প্রতিবাদ সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলী সহ আশেপাশের কয়েকটি এলাকায় ৫০ ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধের প্রতিবাদে নগরীর উত্তর পাঠানটুলাস্হ ইসলামপুর নিঝুম আবাসিক এলাকায় ইসলামপুর যুব সমাজ কল্যান সংস্থার উদ্যোগে অস্হায়ী কার্যালয়ে সোমবার সকাল ১১ টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রতিষ্টাতা সভাপতি, যুব সংগঠক মাসুক আহমেদের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, কোরবানি ঈদের সময়ে বিদ্যুৎ বিভাগের এই সিদ্ধান্ত অমানবিক। বক্তারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছেন। অন্যতায় আশেপাশের এলাকা, গোয়াবাড়ি, কুচারপাড়া, উপরপাড়া, ইসলামপুর পুরাবাড়ি, ভাটা, নালিয়া, লাথাউরা, খাগরিয়া, চাতলের জনসাধারণকে নিয়ে কঠোর জবাব দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক অনিল রাজ কুমার, সহ সভাপতি আং গফুর, সাংগঠনিক সম্পাদক কুদ্দুছ আহমদ সুমন, আসুক আহমদ পাপলু, আনন্দ সমাদ্দার, দিল্লী উরাং, লিটন আহমদ, মখলিছুর রহমান মাহি, আং আহাদ, আব্দুর রহমান হৃূদয়, শিপলু আহমদ, খোকন রিয়াজ, মাসুদ, পারভেজ তালুকদার, তুহিন, রায়হান, কামাল, মাছুম, মামুন, রশিদ, মোশাহিদ, লোকমান প্রমুখ।
এদিকে, বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ৪ সেপ্টেম্বর সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের গ্যাস লাইনে জরুরি মেরামত কাজ করবে। এ মেরামত ও সংরক্ষণ কাজ চলবে পরবর্তী ৫০ ঘণ্টা। এই সময়ে সিলেটে লোডশেডিং বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের সিলেট কার্যালয়ের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস বলেন, শেভরনের সংস্কার কাজের কারণে সিলেট অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহে গ্যাস সরবরাহ সীমিত এবং ক্ষেত্রবিশেষ বন্ধ থাকবে। তাই জাতীয় গ্রীড থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কম হবে। এ কারণে পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা-রাত ১১) কিছু কিছু এলাকায় লোডশেডিং হবে। তবে সেটি টানা কয়েক ঘন্টা হবে সেরকম কিছু নয়।
তিনি বলেন, সিলেটে এখন প্রতিদিন ৪২০ মেঘাওয়াটের মতো বিদ্যুতের চাহিদা রয়েছে। তবে ঈদের ছুটি থাকায় এখন বিদ্যুতের চাহিদা কিছুটা কম। তাই বিদ্যুৎ সরবরাহ কমলেও খুব বেশি লোডশেডিং হবে না।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed