Main Menu

নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চানপুর ও বাউসা বাজারে সিএনজি অটো রিকশা স্ট্যান্ড এ যাত্রী উঠানামাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক লোকজন। এর মধ্যে ৪জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের পরদিন গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চানপুর সিএনজি স্ট্যান্ড এ যাত্রী উঠানামাকে কেন্দ্র করে ভরপুর গ্রামের সিএনজি চালক মানিক মিয়া, তার ভাই সিএনজি চালক মুক্তার মিয়ার সাথে একই উপজেলার কুর্শি গ্রামের যাত্রী কামাল উল্লাহ’র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালকরা কামাল ও তার যুবতী মেয়েসহ তাদেরকে বেধড়ক ভাবে মারধোর করলে ধুলচাতল গ্রামের সায়েদ আলী, কামাল মিয়া এর প্রতিবাদ করেন । এতে হামলাকারীরা তাদের উপর চড়াও হলে ধুলচাতল ও ভরপুর গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে । সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, ইট পাটকেল নিক্ষেপ এর ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন, এলাকার পথচারী, বিশিষ্ট মুরুব্বি মাহতাব উদ্দিন সহ অর্ধশতাধিক লোকজন আহত হন।
আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে এবং অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । গুরুতর আহতরা হলেন মাহমুদ মিয়া (৩২), মনি বেগম (৬০), সাদ্দক উল্লাহ (৮০), জবা বেগম (২১), সাদক আলী (৩০), ইসমত মিয়া (২৮), জুবেদ মিয়া (২৮), মদন কর (২৩), মানিক মিয়া (১৮), আবুল বাশার(৩৫), আলমাছ মিয়া(৫০), জুনেদ মিয়া (৩০), কামাল উল্লাহ (৫০)।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

Share





Related News

Comments are Closed