২২ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করল সিসিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নগরীতে সৃষ্ট কোরবানির পশুর বর্জ্যরে পাশাপাশি চামড়া ব্যবসায়ীদের জড়ো করা চামড়া থেকে উদ্ভুত সকল প্রকার বর্জ্য ২২ ঘন্টার মধ্যে অপসারণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। শনিবার দুপুর থেকে বর্জ্য অপসারণের কাজে থাকা সিলেট সিটি করপোরেশনের ১২০০ পরিচ্ছন্নতা কর্মী রাতভর কাজ করে সিলেট নগরীকে বর্জ্যমুক্ত করতে সক্ষম হয়েছেন। তাদের সার্বক্ষনিক তদারকিতে ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হানিফুর রহমান।
অন্যদিকে চামড়া ব্যবসায়ীদের রাস্তায় জড়ো করে রাখা চামড়ার কারণে উদ্ভুত বর্জ্যও অপসারণ করে সিলেট সিটি কর্পোরেশন। দুর্গন্ধমুক্ত রাখার জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা রাস্তা বিøচিং পাউডার ও পানি দিয়ে পরিস্কার করেছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, কোরবাণীর পর পশুর বর্জ্য দ্রæত সরিয়ে নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করেছে এবং প্রায় ২২ ঘন্টার মধ্যেই নগরী পরিষ্কার করতে সক্ষম হয়েছে। নগরীর অলিগলিতেও কোন বর্জ্য বা দুর্গন্ধযুক্ত পরিবেশ বিরাজ করছে কীনা তা-ও খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
সিলেট সিটি কর্পোরেশরেন বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হানিফুর রহমান জানান, ১২০০ পরিচ্ছন্নতাকর্মী, ৪০টি বর্জ্যবাহী ট্রাক এবং ১০টি পানির গাড়ি নিয়ে শনিবার দুপুর থেকে বর্জ্য অপসারণে রাতভর কাজ করেছে সিটি করপোরেশন। যার ফলে রবিবার সকাল ১০টার মধ্যে নগরী থেকে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed