রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি অর্থমন্ত্রীর আহবান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সীমাবদ্ধতা নিয়েও মায়ানমারে নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশ্ববাসীকেও তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার সকাল ৮টায় সিলেটের ঐতিহাসিক শাহী ইদগাহ ময়দানে ঈদ জামাতের পূর্বে শুভেচ্ছা বক্তব্য দেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি জনবহুল দেশ, তবুও ঘরবাড়ি ছেড়ে আসা রোহিঙ্গাদের যথাসম্ভব সাহায্য করছি আমরা। একটি দেশ এভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাবে আর বিশ্ববাসী তা শুধু দেখবে এমনটা হতে পারে না।’
তিনি আরো বলেন, বাংলাদেশের জেলা পিছু জনসংখ্যার ঘনত্ব প্রতিবেশী দেশের তুলনায় দ্বিগুন। তবুও আমরা তাদের আশ্রয় দিচ্ছি। নিপীড়িত, অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়ানো অন্যান্য দেশের কর্তব্য।
এই প্রসঙ্গে অর্থমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্রথীদের ভারতে আশ্রয় গ্রহনের কথা স্মরণ করেন।
গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে একসঙ্গে সেখানকার ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা করলে শুরু হয় সহিংসতা। মায়ানমারের সেনাবাহিনী পালটা হামলা চালাতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর। এতে করে বিপুল সংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে। এতে অনেক নিহতের খবর পাওয়া যায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যে মতে, কেবল গত এক সপ্তাহেই অন্তত ১৮ হাজার রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে। বিবিসি জানিয়েছে রোহিঙ্গা মুসলিম ছাড়াও এরমধ্যে অন্তত ৫০০ হিন্দু রয়েছে। তবে কক্সবাজার ও টেকনাফের স্থানীয় মানুষরা জানিয়েছেন, ১৮ হাজার নয় তারচেয়ে দ্বিগুণ বেশি রোহিঙ্গা এরমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে।
Related News
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More



Comments are Closed