সুনামগঞ্জে কৃষক লীগ নেতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে সদর উপজেলায় কৃষক লীগ নেতা জুনেদ আহমদকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়িতে জেলা কৃষক লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহজনকভাবে জুনেদের শ্যালক আব্দুল মতিনকে (৩২) আটক করেছে পুলিশ। নিহত জুনেদ আহমদ শহরতলীর মাইজবাড়ি গ্রামের মৃত অচ্ছদর আলীর ছেলে। আটক আব্দুল মতিন একই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে জুনেদ বাড়ির পাশে যান। এ সময় হঠাৎ কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আটক আব্দুল মতিন নিহত জুনেদের শ্যালক। বেশ কিছু দিন আগে টাকা পয়সার বিরোধ নিয়ে জুনেদ তার শ্যালক মতিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ বিরোধের জেরে খুন হতে পারেন জুনেদ। এ আশঙ্কায় মতিনকে আটক করেছে পুলিশ।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed