Main Menu

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আবদুল হক (৪৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কেশবপুর গ্রাম এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের রেজাউল মিয়ার লোকজনের রামদার আঘাতে আবদুল হক গুরতর আহত হন। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Share





Related News

Comments are Closed