জগন্নাথপুরে হাওর থেকে কৃষকের লাশ উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের একদিন পর নলুয়ার হাওর থেকে সুভাষ দাস (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও গ্রামের মৃত সদয় দাসের ছেলে।
জানা গেছে, গত বুধবার সকালে কৃষক সুভাষ দাস গরুর জন্য ঘাস কাটতে স্থানীয় নলুয়ার হাওরে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের এক দিন পর বৃহস্পতিবার সকালে নলুয়ার হাওরে কৃষক সুভাষ দাসের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে হতভাগ্য সুভাষ দাসের পরিবারের লোকজন লাশটি উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য রণধির কান্তি দাস রান্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed