Main Menu

ওসমানীর জন্মবার্ষিকীতে কেক কাটা ও অলোচনা সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক বাংলার গর্ব ও অহংকার বঙ্গবীর এমএজি ওসমানীর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টেুরেন্টের সম্মেলন কক্ষে এই কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ সিলেটের আহবায়ক ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। শফিকুর রহমান শফিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ সিলেটের সদস্য সচিব মনোরঞ্জন তালুকদার। বক্তব্য রাখেন সমাজসেবী সুফিয়া ইকবাল, ছাদউল­াহ বাচ্চু, মানবাধিকার সংগঠক এনামুল হক লিলু, আনোয়ার হোসেন চৌধুরী মানিক, খালেদ মিয়া, শাহ আলম, হুমায়ুন রশিদ শাহীন, ইকবাল আহমদ খান, নূর উদ্দিন খান, আশিকুর রহমার রব্বানী, শিরিন চৌধুরী, সাহেদা বেগম, হুমায়ুন কবীর সিদ্দিকী প্রমুখ।

Share





Related News

Comments are Closed