জগন্নাথপুরে শ্রীরামসি গণহত্যা দিবস পালিত
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আঞ্চলিক গণহত্যা ও শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবলিক সার্ভিসের চেয়ারম্যান ড. মো. সাদিক আহমদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।
শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি নুর আহমদ জুয়েলের সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠান শুরুতে স্থানীয় শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন প্রতিমন্ত্রী সহ অতিথি বৃন্দ।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed