রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও বাংলাদেশে আশ্রয়ের দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে রোহিঙ্গাদের উপর চলমান সহিংসতা বন্ধ ও বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানের দাবীতে ‘মানব সেবা সংঘ’ সিলেট এর আয়োজনে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে মানববন্ধন পালন করা হয়েছে। উক্ত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরামের নেতৃবৃন্দ।
মানব সেবা সংঘের মুন্না ঘোষের পরিচালনায় ও নির্ঝর রায়ের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, উপমহাদেশের স্থিতিশীলতার জন্য রোহিঙ্গাদের উপর চলমান সংহিসতা বন্ধ করতে হবে। আর মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে আশ্রয় নিতে সীমান্ত এলাকায় জড়ো হওয়া শরনার্থীদের বাংলাদেশে আশ্রয় দিতে হবে। মুক্তিযোদ্ধের সময় আমাদের দেশের মানুষ শরণার্থী হিসাবে পাশের দেশ সমূহে আশ্রয় নিয়েছিলো। সময় এসেছে এখন আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, আমরা সরকারের কাছে দাবী জানাই রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি কামরান হোসেন হেলাল, জেলা বিএনপির সদস্য হাসান মঈন উদ্দিন আহমদ ময়নুল, মাজেদ খান, কামরুল হাসান, এড. আব্দুল্লাহ আল মামুন হীরা, ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরামের সেক্রেটারি খালেদ রাজা, আহমেদ ফেরদৌস সাকের, নাজিম উদ্দিন হাসান, রুহুল আমিন, ইজ্জাদুর রহমান মুন্না, মিনার খান মুহিন, আপন, আলোক, আংকুর, দেবু বড়ুয়া, বাপ্পি বড়ুয়া, রাজু বড়ুয়া, সৈকত দাস গুপ্ত প্রমুখ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed