মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।
সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গারা সন্ত্রাসী নয়। সীমান্ত খুলে তাদের আশ্রয় দিন। বর্তমান হত্যাকান্ড অতীতের যে কোন সময়ে চাইতে মর্মান্তিক। যা বিশ^ মিডিয়া এড়িয়ে যাচ্ছে। পৈশাচিক আর নির্মমতার কোন নজির নেই। মুসলমানদের ঘর-বাড়ী সহ মসজিদ ও মাদরাসাগুলো জ¦ালিয়ে দিচ্ছে। নারীদেরকে যৌন নির্যাতন করে হত্যা করা হচ্ছে। নারী-শিশু সহ সব বয়সী মানুষগুলোকে দা দিয়ে কুপিয়ে মারছে। এমনকি মরে যাওয়ার পর তদের দেহগুলো টুকরো টুকরো করা হচ্ছে। তিনি জাতিসংঘ, ওআইসি ও ইউরোপী ইউনিয়নকে মায়ানমারের এই সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধের জন্য জোড়ালো ভ‚মিকা রাখার এবং বাংলাদেশ সরকারের প্রতি তাদেরকে সাময়িক আশ্রয় দেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আছরারুল হক, মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক আলহাজ¦ জুবায়ের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম আহমদ কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি লুৎফুর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আহমেদুল হক উমামা, কেন্দ্রীয় সদস্য শাহীদ আহমদ হাতেমী, ছাত্র জমিয়ত এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, জেলা সহ-সভাপতি ফরহাদ আহমদ, সহ সাধারণ সম্পাদক ইয়াহইয়া হামিদী প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed