কাতারে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের ২ প্রবাসীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দুর্ঘটনায় মকসুদ বখস (৩২) ও ফয়সল আহমদ (২৮) নামে মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা উপজেলার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার ২৬ আগস্ট গভীর রাতে (কাতারের সময়) কাতারের হোম সালাল আলী শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পরস্পরের আত্মীয়।
নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মকসুদ বখস ও ফয়সল আহমদ কাজ থেকে নিজস্ব গাড়ী যোগে বাসায় ফেরার পথে হোম সালাল আলী শহরে দুর্ঘটনা কবলিত হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সেখান থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।
কাতার থেকে কমিউনিটি নেতা আব্দুস সালাম ফুল জানান, মকসুদ বখস কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের হাজি রফিক বখসের পুত্র এবং ফয়সল আহমদ বড়লেখা উপজেলার কাঠালতলী খলাগাঁও গ্রামের আব্দুল জলিলের পুত্র। দুর্ঘটনার খবর নিহতদের গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের মাতম শুরু হয়।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed