অভিনেত্রী আনোয়ারাকে ৩০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৭ আগস্ট) বিকেলে গণভবনে অভিনেত্রী আনোয়ারার কাছে এই চেক হস্তান্তর করেন শেখ হাসিনা। এই সময় আনোয়ারার সঙ্গে ছিলেন তাঁর মেয়ে রুমানা ইসলাম মুক্তি।
কিছুদিন আগে অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। সংবাদটিতে বলা হয়, আনোয়ারা বেগম সাহায্য চান না, স্বামীর চিকিৎসার জন্য পাওনা টাকা ফেরত চান। আর এই পাওনা টাকার জন্যই দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
এই সংক্রান্ত সংবাদটি দেখার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন অভিনেত্রী আনোয়ারার সঙ্গে যোগাযোগ করার জন্য।
রোববার আনোয়ারা বেগম তাঁর মেয়েকে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী তাঁর হাতে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও চেক তুলে দেন।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed