Main Menu

জগন্নাথপুরে পশুর হাট জমলেও দাম কম

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ইদুল আযহা উপলক্ষে পশুর হাট জমে উঠলেও তুলনা মূলকভাবে দাম অনেক কম থাকলেও অভাব এবং প্রবাসী স্বজনরা টাকা না পাঠানোর কারণে গরু কিনতে পারছেন না ক্রেতারা। ইতোমধ্যে উপজেলার নামীদামী জগন্নাথপুর, রসুলগঞ্জ, রাণীগঞ্জ সহ বিভিন্ন বাজারে পশুর হাট জমে উঠেছে।
রোববার জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড মাঠে পশুর হাট বসে। সরজমিনে দেখা যায়, হাটে দেশীয় গরুর সংখ্যা অনেক বেশি থাকলেও তুলনা মূলক ক্রেতাদের উপস্থিতি কম।
এ সময় হাটের ইজারাদার আনিছ আলী বাবুর্চি ও বিক্রেতাদের মধ্যে অনেকে জানান, গত বছরের তুলনায় জগন্নাথপুরে এবার গরুর দাম অনেক কম। এরপরও ক্রেতারা কিনছেন না। শুধু দামদর করে চলে যাচ্ছেন। এর কারণ হিসেবে তারা জানান, এবার বন্যায় জগন্নাথপুরের ফসল হানির প্রভাব পড়েছে ঈদ বাজারে। এছাড়া চলমান বন্যার কারণে মানুষ পানিবন্ধি হয়ে পড়ায় তাদের বাড়ির গরু গো-খাদ্যের অভাবে বাজারে বিক্রি করতে নিয়ে আসছেন। সে জন্য বাজারে গরুর আমদানি বেশি হলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। তবে আগামী বুধবার বেচাকেনা বাড়বে বলে তারা প্রত্যাশা করেন। এ সময় পশুর হাটে আসা ক্রেতাদের মধ্যে অনেকে জানান, গত বছরের তুলনায় দাম তেমন একটা ব্যবধান নেই। তবুও দাম কিছুটা কমে পাওয়া গেলেও অর্থাভাবের কারণে কিনা যাচ্ছে না। একের পর এক দুর্যোগের কারণে এবং প্রবাসী আত্মীয়-স্বজনদের মধ্যে অনেকে এখনো টাকা পাঠাননি। যে কারণে গরু কিনা যাচ্ছে না। তবে ক্রেতারা আশা করেন আগামীতে গরুর দাম আরো কমলে তারা কিনবেন।

Share





Related News

Comments are Closed