প্যানেল মেয়রকে দায়িত্ব না দেয়ায় প্রতিবাদ সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্যানেল মেয়রকে দায়িত্ব না দিয়ে হজ্বব্রত পালনে যাওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড বাসী। শনিবার রাতে এলাকাবাসী মতবিনিময় ও সভা করে এ ক্ষোভ প্রকাশ করেন। এলাকাবাসীর অভিযোগ, মেয়রের অবর্তমানে প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের বিধান রয়েছেন। এ বিধান কে লঙ্ঘন করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে প্যানেল মেয়র-১ কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী কে বারবার বঞ্চিত করে চলেছেন। ইতোপূর্বে জেলে যাওয়ার সময় তিনি রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে প্যানেল মেয়র-২ কে দায়িত্ব দিয়েছিলেন। পরে তা রহিত হয়ে যায়। বর্তমানে হজ্বব্রত পালনে যাওয়ার সময় প্যানেল মেয়র-১ কে দায়িত্ব না দিয়ে ৪নং ওয়ার্ডবাসীর প্রতি আবারো অবজ্ঞা প্রদর্শন করেছেন। মহামান্য হাইকোর্টের রায় অমান্য করে প্যানেল মেয়র-১ কে দায়িত্ব না দেওয়ায় এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্যানেল মেয়র -১ কে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদানের জোর দাবী জানান।
এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুস সমদের সভাপতিত্বে ও যুব সংগঠক আশরাফ আরমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আব্দুল বারী, হাজী চেরাগ উদ্দিন, মো. ফয়েজ খান, আনোয়ার বখত মজুমদার, ফারুক আলী, ফজল আহমদ, বেনু ভুষন ব্যানার্জী, আব্দুল করিম, আব্দুল হালিম, এম এ খান শাহীন, সাহেদ আহমদ, মনসুর আলী, মুকিত খান।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এ ওয়াদুদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুয়েব আহমদ, কামরুল হুদা কামরান, এম এ সালাম খোকন, ডা. মুজিবুর রহমান, লোকমান খান, ওলায়েত হোসেন লিটন, কয়েস বখত, জাফর হোসেন, আকবর খান, আলমগীর হেসেন, সুয়েবুল কিবরিয়া, ওমর মাহবুব, সালা উদ্দিন সাকের, সুমন খান, জাহিদ হাসান পাবেল, আব্দুল আউয়াল, নুর উদ্দিন খান হাসান, আব্দুস সাত্তার, সাগির আহমদ, আশিকুল জান্নাত ফেরদৌস, একরামূল হক, আব্দুল ওয়াহিদ, জয়নাল আহমদ, আব্দুল হামিদ, আহসানুল হক, সাহেদ আহমদ উমাম, নবেল চৌধুরী, পাভেল, আলভি, মাজেদ আহমদ, সাকিল আহমদ প্রমুখ।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed