Main Menu

আওয়ামী সরকার ত্রানের টাকাও লুটপাটে ব্যস্ত : মির্জা আব্বাস

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন- অবৈধ আওয়ামী সরকার দুর্নীতি আর লুটপাটে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েও ক্ষান্ত হয়নি। তারা বন্যার্ত মানুষের ত্রানের টাকাও লুটপাটে ব্যস্ত রয়েছে। এই বাকশালী সরকারের কাছে কেউ ই নিরাপদ নয়। দেশ পরিচালনায় তাদের পাহাড়সম ব্যর্থতা আড়াল করতে বাকশালী আওয়ামী শক্তি একের পর এক ষড়যন্ত্র করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করছে। দফায় দফায় বন্যায় দেশের মানুষ খুব বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু বন্যার্তদের জন্য আওয়ামীলীগ তেমন কিছু করতে না পারলেও বড় বড় বুলি ছুড়ে জাতির দৃষ্টি আকর্ষণ করার হীন ষড়যন্ত্র করছে। বিএনপি দেশের আপামর জনতার সকল শ্রেনী পেশার মানুষের প্রিয় দল। তাই জাতির যে কোন দুর্যোগে প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।
রবিবার বিএনপির কেন্দ্রীয় ত্রান কমিটির দেশব্যাপী ত্রান তৎপরতার অংশ হিসেবে সিলেট জেলার দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের পৃথক স্থানে বন্যার্তদের মাঝে ত্রান বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আরো বলেন- বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা সত্য প্রকাশ করলে তাদের আদালত অবমাননার মামলায় জর্জরিত করা হয়েছে। কিন্তু বর্তমানে সরকারের কর্তাব্যক্তি থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীর মহামান্য সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। বিচার বিভাগের সর্বোচ্চ শীর্ষ স্থান নিয়ে কাদা ছুড়াছুড়ি বন্ধ করতে হবে।
দক্ষিণ সুরমা উপজেলার হাজিগঞ্জ এলাকা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় অনুষ্ঠিত পৃথক ত্রান বিতরনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভুইয়া, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক কেন্দ্রীয় (ফরিদপুর ) সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান, কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা সভাপতি নছিরুল হক শাহীন চেয়ারম্যান, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান সুফি ও মোয়াজ্জেম হোসেন শাহেদ প্রমুখ।
দক্ষিণ সুরমায় ত্রান বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন ও পরিচালনা করেন সাধারন সম্পাদক শামীম আহমদ। ফেঞ্চুগঞ্জে ত্রান বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী ও পরিচালনা করেন সাধারন সম্পাদক তছলিম আহমদ নেহার।
নেতৃবৃন্দ বলেন- আওয়ামী স্বৈরাচারী সরকার বিএনপিকে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জুলুম-নিপীড়ন চালিয়ে দমিয়ে রাখার ষড়যন্ত্র করছে। কিন্তু সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবেনা। সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের ফিরে পেতে হলে অবৈধ সরকারকের ক্ষমতা থেকে বিদায় করতে হবে। সকল জুলুম-নিপীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

 

Share





Related News

Comments are Closed