সিলেটে ছাত্রদলকর্মী ডন হত্যা মামলার আসামী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বাগবাড়িস্থ শামিমাবাদ এলাকা থেকে ছাত্রদলকর্মী ইমাম হাসান ওরফে ডন হত্যা মামলার অন্যতম আসামী আরমান আহমদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামের তোতা মিয়ার ছেলে। বর্তমানে সে নগরীর কানিশাইল এলাকার শামীমাবাদে বাস করতো।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মূসা আসামী আরমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার চৌধুরী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। সে ডন হত্যা মামলার অন্যতম আসামী। শুক্রবার আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। ডন হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১ এপ্রিল নগরীর মেডিক্যাল রোডে ছাত্রদলকর্মী ইমাম হাসাস ওরফে ডন হাসান (২৭)কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ডনের মা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর অস্ত্রসহ তিন জনকে আটক করে পুলিশ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed