ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার বেগমপুর নামক স্থানে প্রাইভেটকার চাপায় এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত সঞ্জব আলী (৪০) উপজেলার সাদীপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের মৃত আবারক আলীর পুত্র।
প্রাইভেটকারটি স্থানীয় জনতা আটক করলেও চালক পারিয়ে যায়। এদিকে সড়ক দুর্ঘটনার পর পর স্থানীয় জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অর্ধঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও কার আটক করে শেরপুর থানায় নিয়ে যায়।
জানা যায়- শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা সিলেট গামী প্রাইভেটকার (নং ঢাকা মেট্রো-খ-১১-০০৯৩) বেগমপুর এলাকায় সড়ক পারাপার কালে সঞ্জব আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাথে সাথে স্থানীয়রা কাগজপুর এলাকা থেকে প্রাইভেটকার আটক কররেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। দুঘটনার পর পর স্থানীয় জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অর্ধঘন্টা অবরোধ করে রাখে। ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পরে।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জনতাকে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed