সিলেট বিভাগের ৮টি আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: একদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ৮টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী ঐক্যজোট। এ উপলক্ষে ২৫ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় ইসলামী ঐক্যজোটের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর আহবায়ক মাওলানা আব্দুল মুতিন ধনপুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বিভাগের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
আসনগুলো হচ্ছে- মর্যাদা সম্পন্ন সিলেট-১ (সিলেট সদর-কোম্পানীগঞ্জ) আসনে মাওলানা আব্দুল মুতিন ধনপুরী, সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীগঞ্জ) আসনে আ.ক.ম এনামুল হক মামুন, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ একাংশ) আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ডাঃ হাবিবুর রহমান, মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ একাংশ) আসনে মাওলানা আছলাম রহমানী, হবিগঞ্জ-১ (হবিগঞ্জ-বাহুবল) আসনে শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে মাওলানা ক্বারী আবু ইউসুফ চৌধুরী, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে সৈয়দ আব্দুল আউয়াল তারাপাশী এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্বরপুর) আসনে মাওলানা মকবুল হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী।
সভায় সিলেট বিভাগের জেলা, উপজেলা, পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed