পবিপ্রবি ছাত্রের আত্মহত্যা
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নাইস খান নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহষ্পতিবার রাতে খুলনার ডুমুরিয়ায় ওই শিক্ষার্থী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নাইস পবিপ্রবি’র সিএসই অনুষদের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র। এদিকে তার আত্মহত্যার খবরে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
নাইসের সহপাঠীরা জানায়, শান্ত স্বভাবের নাইসের আত্মহত্যার বিষয়টি রহস্যঘেরা। তবে কিছুদিন আগে একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে টাকা পাচারের সময় হাতেনাতে ধরা পড়ায় দোকানদার ও স্থানীয়দের হাতে লাঞ্ছিত হন নাইস। এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিল ওই শিক্ষার্থী।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে খুলনার ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed