Main Menu

শারদীয় দুর্গোৎসবে ৩দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ আসন্ন শারদীয় দুর্গোৎসবে তিন দিন সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তিনি আরো বলেন, সর্বক্ষেত্রে সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। মহান মুক্তিযোদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাই সকল ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।
তিনি শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি নির্লেন্দু ভুষন দে অনুপ এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক গ্রহল­াদ দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলার শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অমৃত লাল সিংহ, সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, সহ সভাপতি জীবন কৃষ্ণ গোস্বামী, বীরেশ দেব নাথ দেবু, সাবেক সাধারণ সম্পাদক শ্রী বাস মহালী, কানাই বিশ্বাস, দিলীপ রঞ্জন, জোত্যিষ দত্ত, মনোরঞ্জন বিশ্বাস, মিলন উরাও, নান্দু সিংঞ, সিদ্ধ লাল ধর, অজয় দে, অভিজিৎ দে সুমন, অমর সূত্রধর, পরেশ বিশ্বাস, গোবিন্দ লাল দে, হেহমেনদ্্র দেব নাথ, অসীত রায়, অপু দে, সুজন দে, সুষেশ গোত্র, গোবিন্দ লাল দে, লিটন কর প্রমুখ।
আলোচনা সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি গ্রহণ করা হয়, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির তালিকা প্রস্তুত করা হয়, শারদীয় দুর্গোৎসবে দেশের বর্তমান পরিস্থিতিতে পরে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়।

 

Share





Related News

Comments are Closed