কুষ্টিয়ায় তিন বোনের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : কুষ্টিয়া জেলার কুমারখালিতে গোসল করতে নেমে খালের পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, আপন দুই বোন সালমা খাতুন (৫) ও লাবনী খাতুন (৪), অপর জন খালাতো বোন মরিয়ম খাতুন (৮)।
চরসাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মানিক জানান, কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার স্ত্রী সীমা খাতুন তিন ছেলে মেয়েকে নিয়ে বৃহস্পতিবার চরসাদিপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে শ্বশুর ইউনুস শেখের বাড়িতে বেড়াতে আসেন।
শনিবার তার ছোট শ্যালক আলামিন চাকরির উদ্দেশে সৌদি আরব যাওয়ার কথা ছিল। এ জন্য শ্যালককে বিদায় জানাতে সাইদুল ইসলাম শ্বশুর বাড়িতে আসেন। শুক্রবার বেলা ১২টার দিকে খালাতো বোন মরিয়মের সঙ্গে সালমা ও লাবনী বাড়ির পাশে পদ্মা নদীর প্রবাহিত খালে গোসল করতে যায়। এ সময় তিন বোন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায়। পরে মরিয়মের ছোট ভাই আব্দুল্লাহ বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজনসহ স্থানীয়রা জাল ফেলে প্রায় দেড় ঘণ্টা পর তিন বোনের মৃত দেহ উদ্ধার করে।
কুমারখালী থানার ওসি আব্দুল খালেক তিন বোনের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed