ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জুবেদ আলী (২৫) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়‚ শিয়াল মারার জন্য তার বাড়ির পাশের একটি পুকুরের পানিতে বৈদ্যুতিক তার ফেলে রাখা হয়। বৃহস্পতিবার রাতে বিদুৎ না থাকায় জুবেদ আলী পুকুরের পানিতে নামে। তারপর বিদ্যুৎ এলে ঘটনাস্থলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে।
এলাকায় ফুটবলার হিসাবে জুবেদ আলীর ব্যাপক পরিচিতি ছিলো। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছাতক থানার ওসি তদন্ত আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed