ভোলায় ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ট্রাক চাপায় শামীম (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৫আগস্ট) সকাল ৯টার দিকে চরফ্যাশন কলেজ গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শামীম উপজেলার আমিনাবাদ গ্রামের ইউনুছ মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কওমী মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, সকাল ৯টার দিকে বাইসাইকেল চালিয়ে চরফ্যাশন বাজারে আসছিল শামীম। এসময় পেছন থেকে দ্রতগামী একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed