Main Menu

সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংকের অনলাইন কার্যক্রম চালু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পল্লী সঞ্চয় ব্যাংকের অনলাইন রিয়েলটাইম কোর ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সে দেয়া বক্তৃতায় মন্ত্রী বলেন, ২০২১ সালের পর একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রয়োজন থাকবে না। কারণ এরই মধ্যে দেশের মানুষ আর্থিক ভাবে সাবলম্বী হয়ে যাবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের উন্নয়ন অগ্রগতির জন্যে দিন রাত কাজ করে যাচ্ছেন। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এরই মধ্যে বিশ্বের কাছে একটি মডেল রাষ্ট্রে পরিণত হচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
অর্থমন্ত্রণালয়ের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট সদর উপজেলা ছাড়াও নারায়নগঞ্জের রূপগঞ্জ, বগুড়ার শিবগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব সিদ্দিকা খানম।
স্বাগত বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার। সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি। এ সময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, সহ-সভাপতি মোঃ মখলিছুর রহমান, হাটখোলা ইউনিয়ন চেয়ারম্যার মোঃ আজির উদ্দিন, মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হিরন মিয়া, খাদিমপাড়া, ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, বিআরডিবি’র উপ-পরিচালক গোলাম মোস্তাফা সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, কৃষি অফিসার কোহিনুর বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মুনতাকিম আহমদ, যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, পিআইও নিরোধ চন্দ্র দাস, সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখার কর্মকর্তা উপজেলা সমন্বয়কারী আজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইরশাদ আলী, যুবলীগ নেতা আজাদুর রহমান সামাদ ও আব্দুল কাদির প্রমুখ।
উল্লেখ্য, ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সিলেটে দুই জন ব্যক্তিকে ব্যাংক থেকে ঋণের টাকা হস্তান্তর করা হয়।

 

Share





Related News

Comments are Closed