ফোর-জি নেটওয়ার্ক স্থাপনে বাংলালিংক ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে
বৈশাখী নিউজ ডেস্ক : ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আধুনিক ফোর-জি নেটওয়ার্ক স্থাপনের জন্য আগামী ৩ বছরে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।
সম্প্রতি ঢাকা সফরকালে ভিওনের সিইও জন-ইভস সার্লিয়ার এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন,‘আগামী ৩ বছরে বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করার ইচ্ছা রয়েছে, যার মধ্যে প্রায় এর অর্ধেক ডলার ব্যয় হবে শুধু নেটওয়ার্ক উন্নয়নের জন্য।এতে সকলের কাছে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হবে।’
বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহক সেবা ও বাংলাদেশ সরকারের ডিজিটাল ভিশনকে সামনে রেখে বাংলালিংক একটি শক্তিশালী ফোর-জি নেটওয়ার্ক চালু করতে প্রস্তুত। গত বছর বাংলালিংকের নেটওয়ার্কে ফোর-জি সেবার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া নেটওয়ার্ক আধুনিকীকরণের জন্য সিমগুলিকে ফোর-জিতে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুতগতির থ্রি-জি সেবা প্রদানের লক্ষ্যে নেটওয়ার্কের কাভারেজ আরো বিস্তৃত ও উন্নত করার লক্ষ্যে নেটওয়ার্কে বিনিয়োগ অব্যাহত রয়েছে।
বর্তমানে ৯০ শতাংশের বেশি সাইট থ্রিজি কাভারেজের আওতায় আনা হয়েছে এবং চলতি বছরের মধ্যে বাকি অংশও আপগ্রেড করা হবে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed