কানাইঘাটে দলিল লিখক সমিতির কলম বিরতি প্রত্যাহার
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট উপজেলা দলিল লিখক সমিতির সদস্যরা তাদের অনির্দিষ্টকালের জন্য ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে পূর্ণ কলম বিরতি প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার বিকাল ২টায় কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জন প্রতিনিধি এবং দলিল লিখক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদ কার্যালয়ে ফলপ্রসু আলোচনার পর দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ তাদের কর্মসূচী কলম বিরতি প্রত্যাহার করে নেন।
উপজেলা পরিষদ কার্যালয়ে বৈঠকের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাটের বিশিষ্ট মুরব্বী সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান ইফজালুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির চেয়ারম্যান ডাক্তার ফয়াজ আহমদ, উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, দলিল লিখক মঈন উদ্দিন, আফতাব উদ্দিন, বুরহান উদ্দিন, কামাল উদ্দিন সহ সকল দলিল লিখকগণ উপস্থিত ছিলেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed