Main Menu

বাউবি’র এমডিএমআর প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ২৫ আগস্ট

বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব ডিজঅ্যাবেলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন (এমডিএমআর) প্রোগ্রামের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ৯ তলার ৯০১ নম্বর কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রবেশপত্র ২৩ ও ২৪ আগস্ট অফিস চলাকালে সংগ্রহ করা যাবে।
ভর্তি পরীক্ষার জন্য প্রার্থী তালিকা িি.িনড়ঁংংঃ.বফঁ.নফ বা িি.িনড়ঁংংঃ.বফঁ.নফ অথবা বাউবি’র নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

Share





Related News

Comments are Closed